জেলার খবর

মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজার কোপে চাচার মৃত্যু

মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজার কোপে চাচার মৃত্যু
মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজার কোপে চাচার মৃত্যু

রংপুরের বদরগঞ্জে গরুর মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা মারা গেছেন। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, উপজেলার মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে শুক্রবার বিকেলে কয়েকজন মিলে গরু কিনে তার মাংস ভাগাভাগি করছিলেন।

ভাগের মাংসের পরিমাণ কমবেশি নিয়ে চাচা রফিকুল ইসলামের (৪৫) সাথে ভাতিজা হেলাল হোসেনের (৩৪) কথা কাটাকাটি হয়। ক্ষুব্ধ হয়ে মাংস কাটার দা দিয়ে চাচাকে কোপ দেন ভাতিজা হেলাল।

অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই রফিকুল ইসলাম মারা যান। ঘটনার পর থেকে হেলাল পলাতক।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ