জেলার খবর

সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫
সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নয়াবাড়িতে বন্ধ কারখানায় (নিকি ডাইং ফাক্টরি) গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন ।

শনিবার (২২ মে) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- আলম (২৫), মেহেদী হাসান (২৫), নাজির উদ্দিন (২০), হ্যাভেন চাকমা (২২) ও বশির আহমেদ (২৫)।

কারখানার মেকানিক্যাল টেকনিশিয়ান আলম বলেন, আমি এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করি। রাতে আমি ঘুমিয়ে ছিলাম। পরে সিকিউরিটি গার্ড আমাকে ডেকে আনে। আমি আসার পর লিকেজ থেকে কিভাবে আগুন লাগে বলতে পারি না। এ ঘটনায় আমিসহ আরও ৪ জন অগ্নিদগ্ধ হই।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বলেন, ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে ৫ জন এসেছে। এদের মধ্যে মেহেদী হাসানের ৬০ ভাগ, আলমের ১৭ ভাগ, নাজিরের ২০ ভাগ, হ্যাভেন চাকমার ১৫ ভাগ ও বশিরের ৪৮ ভাগ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ