জেলার খবর

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শিপন আলী (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২২ মে) রাতে উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বর বশি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

শিপন আলী উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বর বশি গ্রামের উত্তরপাড়ার আলতাব শেখের ছেলে। তিনি গদিয়ার বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তিনি গদিয়ার বাজার কমিটির সাধারণ সম্পাদক।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিপন আলী দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে যায়। দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে শিপন আলী বুকের ওপর আঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেখেন, শিপন মারা গেছেন। সকালে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ