জেলার খবর

লালমনিরহাটে হাতকড়াসহ আসামি ছিনতাই

লালমনিরহাটে হাতকড়াসহ আসামি ছিনতাই
লালমনিরহাটে হাতকড়াসহ আসামি ছিনতাই

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আশরাফুল ইসলাম (২৭) নামে এক আসামিকে ছিনতাই করেছে তার স্বজনরা। শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকৃত আসামি আশরাফুল ওই গ্রামের আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে লালমনিরহাট ও নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করলে কালীগঞ্জ থানার এস আই মোহাম্মদ আলী শনিবার বিকালে লতাবর (বটতলা) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে অটোরিক্সা যোগে থানায় নিয়ে আসার সময় আসামীর স্বজনরা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে তারা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ আশরাফুল ইসলামকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ জানান, ছিনতাইকৃত আসামিকে ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ