জেলার খবর

শ্রীমঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

শ্রীমঙ্গল উপজেলা (মৌলভীবাজার)
শ্রীমঙ্গল উপজেলা (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আতাউর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিলেট র‌্যাব-৯ এর সদস্যরা। আতাউর রাজনগর থানার গোবিন্দহাটি গ্রামের আব্দুল হামিদ মাস্টারের ছেলে। তিনি রাজনগরের কাশীপুর চা বাগানের সাবেক ব্যবস্থাপক।

র‌্যাব সদস্যরা আতাউরকে আজ মঙ্গলবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থেকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানার নিয়ে আসে।

পুলিশ জানা যায়, ওই স্কুলছাত্রীকে আতাউর তার চা বাগানের বাংলোতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বড় বোন বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, আতাউর দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। র‌্যাব সদস্যরা আজ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ