জেলার খবর

টাঙ্গাইলে বাস-লরি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে বাস-লরি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে বাস-লরি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও মালবাহী লরির সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিতহরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ারের মোমিন ও বাঁধন। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী টিমের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিছ জানান, আজ বুধবার ভোররাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা দেয়। এতে লরিতে থাকা ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ