জেলার খবর

ময়মনসিংহ মেডিকেলে নবাগতদের স্বাগত জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ময়মনসিংহ মেডিকেলে নবাগতদের স্বাগত জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
ময়মনসিংহ মেডিকেলে নবাগতদের স্বাগত জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তির দিন ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বৈশ্বিক (২২), জাহিদুল ইসলাম তুষার (২৫), সৌরভ (২৩) মেহেদী হাসান (২৩), আল-আমিন (২১) ও সুনীতি কুমার (২৪)। তারা প্রত্যেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৫ তম ব্যাচের শিক্ষার্থী।

মমেকের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ জানিয়েছেন, নবাগতদের স্বাগত জানাতে আসা দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, সংঘর্ষে ছয় জন আহত। তবে গুরুতর কোনো আহতের ঘটনা ঘটেনি। ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষটি হয়েছে। / যমুনা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ