জেলার খবর

দর্শনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দর্শনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
দর্শনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) রাত ৯টার দিকে দর্শনা হল্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-খুলনা রেললাইনের দর্শনা হল্ট স্টেশনের অদূরে আনোয়ারপুর কেরুজ প্রাইমারি স্কুলপাড়া মসজিদের কাছে রেললাইনের ওপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে দর্শনা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে জিআরপি পুলিশকে খবর দেয়। জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। সে ট্রেন থেকে পড়ে গিয়ে লাইনে কাটা পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় মেলেনি। অজ্ঞাতপরিচয় ওই যুবকের পরনে ছিল নীল শার্ট ও জিন্সের প্যান্ট। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ