জেলার খবর

রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ৪

রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ৪
রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ৪

সাভারের আশুলিয়ায় রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের একটি একতলা বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল (৩৫), তার ১০ বছরের মেয়ে আফিয়া, স্ত্রী রেনু বেগম (২৫) এবং আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম (২৬)। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আগুন নেভাতে গিয়ে হাকিম মিয়া (৪০) ও আদুরি বেগম (২৭) আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন পোশাক শ্রমিক ও আফরোজা নতুন ভাড়াটিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে ওই এলাকার হুমায়ুনের একতলা বাড়িতে রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় সমাজভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাদের চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিস ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে গিয়ে দগ্ধ রোগীর কাউকেই পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বাসার সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল আশুলিয়া থানার কর্মকর্তারা পরিদর্শন করেছেন। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ