জেলার খবর

চট্টগ্রামে দোকানে ব্যবসায়ীর গলাকাটা লাশ

চট্টগ্রামে দোকানে ব্যবসায়ীর গলাকাটা লাশ
চট্টগ্রামে দোকানে ব্যবসায়ীর গলাকাটা লাশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনী গ্রাম থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আজম (২৪)। তিনি আজম একই এলাকার নজব মোহাম্মদ চৌধুরী বাড়ি মুক্তিযোদ্ধা মো. শামসুল আলমের ছেলে। আজম পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।

তিনি বলেন, রাতে প্রতিদিনের মতো মোহাম্মদ আজম নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। পরে বুধবার সকালে তিনি দোকান না খোলায় আশপাশের দোকানি ও স্বজনরা ডাকাডাকি করেন। তিনি সাড়া না দেয়ায় বিষয়টি পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা না খোলায় দোকানের টিনের চাল কেটে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আজমের সঙ্গে থাকা মোবাইল ফোন দোকানের জিনিসপত্র ও ক্যাশ বক্স সব ঠিক আছে। সেখানে থাকা টাকা লুট হয়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়।

বিষয়টি রহস্যজনক পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ