জেলার খবর

টিকটক ভিডিও বানানোর সময় তিন কিশোরীসহ আটক ৯

টিকটক ভিডিও বানানোর সময় তিন কিশোরীসহ আটক ৯
টিকটক ভিডিও বানানোর সময় তিন কিশোরীসহ আটক ৯

টিকটিক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের বিপদগামী করার অপরাধে ৯ জনকে আটক করেছে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিন কিশোরী রয়েছে, যাদেরকে প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়া হতো।

এ নিয়ে বুধবার (০২ জুন) দুপুরে নগরীর শাহ মখদুম থানার মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, টিকটকাররা দরিদ্র পরিবারের মেয়েদের প্রলোভন দেখিয়ে ভিডিও বানাচ্ছে এবং সেগুলো ইউটিউবে ছেড়ে দিয়ে তাদের এ কাজে আসক্ত করে ফেলছে।

কমিশনার আরও বলেন, নগরীতে টিকটকারদের শক্তিশালী গ্রুপ রয়েছে যারা প্রলোভন দেখিয়ে ভিডিও বানাচ্ছে এবং দেশের বাইরেও মেয়েদের পাঠানোর চেষ্টা করছে। এ ঘটনায় আটককৃত মেয়েদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আর যারা এর সাথে যুক্ত আছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান পুলিশ কমিশনার। পাশাপাশি এমন কাজে জড়িতদের বিষয়ে রাজশাহী মেট্রাপোলিটন পুলিশ কঠোর হবে বলে জানিয়েছে নগর পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ