জেলার খবর

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকারহাট রাস্তার মাথা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গাজী মো. আশকার (১০) চরকাঁকরা ৬নং ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসাছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগ্নে।

স্বজনদের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস (২৩) তার ভাই আশকার ও ভাতিজা মিনহাজুল ইসলামকে মোটরসাইকেলে পৌঁছে দিতে বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের দারুল আক্রাম মাদ্রাসায় যাচ্ছিলেন।

সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকারহাট রাস্তার মাথা পাকা সড়কে পৌঁছলে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয় এবং আহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. মনিরুজ্জামান।

তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ