জেলার খবর

রাজশাহীতে আজ থেকে শপিংমল-দোকানপাট বন্ধ

রাজশাহীতে আজ থেকে শপিংমল-দোকানপাট বন্ধ
রাজশাহীতে আজ থেকে শপিংমল-দোকানপাট বন্ধ

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে রাজশাহী জেলায় বৃহস্পতিবার (৩ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল-দোকানপাট ও বিপণি-বিতান বন্ধ থাকবে।

এর আগে বুধবার (২ জুন) বিকেলে ১০টি শর্ত যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসন। বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

এছাড়াও সকল ধরনের সামাজিক অনুষ্ঠান ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমসহ জরুরি পণ্য পরিবহণ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩ জুন) থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরণের দোকান-পাট ও বিপণী বিতান বন্ধ, সন্ধ্যা ৭টার পর জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা, সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আম ও অন্যান্য কাঁচা মাল পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে।

তিনি আরও বলেন, হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আম ব্যবসা ও পরিবহনসহ সব ধরনের কৃষি পণ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আন্ত:জেলা বাস ও দূরপাল্লার বাসসহ গণপরিবহন কঠোর নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে জেলাজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম ও পুলিশবাহিনী। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ