জেলার খবর

চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি গায়েব

চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি গায়েব
চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি গায়েব

কুষ্টিয়ার চিনিকলের গুদাম থেকে ৫৩ টনের মতো চিনি গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জুন) বিষয়টি টের পাওয়ার পর স্টোর কিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (৫ জুন) দুপুর ১টার পর বিষয়টি নিশ্চিত করেন মহাব্যবস্থাপক (কারখানা) কল্যান কুমার দেবনাথ।

জানা গেছে, চিনিকলের গুদাম থেকে চিনি গায়েবের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য কারখানার মহাব্যবস্থাপককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কল্যান কুমার দেবনাথ বলেন, কিভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা বের করতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান বলেন, বিভিন্ন সময় এই চিনি সরানো হয়েছে। কীভাবে এই চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা বের করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ