জেলার খবর

কালীগঞ্জে কলাক্ষেতে মিস্ত্রির বিবস্ত্র লাশ, গলায় তার পেঁচিয়ে হত্যা

কালীগঞ্জে কলাক্ষেতে মিস্ত্রির বিবস্ত্র লাশ, গলায় তার পেঁচিয়ে হত্যা
কালীগঞ্জে কলাক্ষেতে মিস্ত্রির বিবস্ত্র লাশ, গলায় তার পেঁচিয়ে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে শ্বাসরোধ করে শাহিন (২৬) নামের এক ওয়ার্কসপ মিস্ত্রিকে হত্যা করা হয়েছে। আজ রবিবার সকালে ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা পালপাড়া রাস্তার পাশের একটি কলাক্ষেত থেকে পুলিশ তার বিবস্ত্র লাশ উদ্ধার করে। নিহত শাহিন বালিয়াডাঙ্গা ধানহাটা পাড়ার চাঁন আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, শাহিন পেশায় একজন ওয়ার্কসপ মিস্ত্রি। সকালে একটি কলাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাকে গলায় জিআই তার পেঁচিয়ে শ্বাসসরোধরে করে হত্যা করা হয়েছে। তবে কখন কীভাবে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুব শিগগিরই হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে। / কালের

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ