জেলার খবর

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ২০ কিমি যানজট

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ২০ কিমি যানজট
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ২০ কিমি যানজট

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপ বাড়ায় সোমবার রাত থেকে দুই দফায় সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এ কারণে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হচ্ছে।

তবে সোমবার রাত থেকেই ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও থেকে থেমে চলে গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

পুলিশ ও চালকরা জানান, সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধা ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। পরে ভোর থেকে যানজটের সৃষ্টি হয়।

তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশ সদস্যরাও কাজ করছেন। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ