জেলার খবর

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত দুই

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত দুই
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত দুই

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ ঘটে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত দুজন হলেন শফিকুল ইসলাম (৩৫) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুর রশীদ (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবাইল বিল জলমহালের আধিপত্য নিয়ে দিগদাইড় পশ্চিমপাড়া গ্রামের সাদেক ভেন্ডারের লোকজনের সঙ্গে প্রবাসী মতি মিয়ার পক্ষের লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ১১টার দিকে পুলিশ এলাকার একটি ফসলি জমি থেকে আব্দুর রশীদের লাশ উদ্ধার করে।

এ ছাড়া আহতদের মধ্যে তিনজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ