জেলার খবর

নরসিংদীতে দুই সন্দেহভাজন ডাকাত গণপিটুনিতে নিহত

নরসিংদীতে দুই সন্দেহভাজন ডাকাত গণপিটুনিতে নিহত
নরসিংদীতে দুই সন্দেহভাজন ডাকাত গণপিটুনিতে নিহত

নরসিংদীর বেলাবতে দুইজনকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৮ জুন) রাত ৮টায় বেলাব উপজেলার দড়িকান্দি-বড়চর সড়কে এ ঘটনা ঘটেছে। বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ গনপিটুনিতে দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে রায়পুরা উপজেলার সীমান্তবর্তী বড়চরগামী সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাই সংঘটিত হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩/৪ জন ব্যক্তি ওই সড়কে ঢোকে। তাদের গাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের আর্তচিৎকারে দড়িকান্দি ও বড়চর এলাকার লোকজন জড়ো হয়ে দুই দিক থেকে সন্দেহভাজন ডাকাতদের অবরুদ্ধ করার চেষ্টা করে। ডাকাতরা নম্বরবিহীন সিএনজিচালিত একটি অটোরিকশা ফেলে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়; বাকিরা পালিয়ে যায়।

নিহতদের সাথে থাকা সিএনজিচালিত অটোরিকশাটি পুড়িয়ে দেয়া হয়েছে। নিহত দুইজন হলো, রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের আতর মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০) ও একই গ্রামের শহিদ উল্লাহর ছেলে নাদিম মিয়া (৩০)। এর মধ্যে জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে নিহত একজনের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ফোন করে ডেকে এনে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনাটি ঘটিয়েছে, এ ব্যাপারে তারা কিছু বলতে পারেনি। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ