জেলার খবর

আজ উত্তরবঙ্গ জাদুঘরের নির্মাণকাজ উদ্বোধন

আজ উত্তরবঙ্গ জাদুঘরের নির্মাণকাজ উদ্বোধন
আজ উত্তরবঙ্গ জাদুঘরের নির্মাণকাজ উদ্বোধন

আজ কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘরের নিজস্ব ভবনের নির্মাণকাজ শুরু হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ দুই কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ২০ শতাংশ জমিতে চারতলা ভবন নির্মাণ করা হবে।

বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনের নির্মাণকাজ উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কুড়িগ্রাম নতুন শহরের নাজিরা ব্যাপারিপাড়ায় অবস্থিত নিজ বাড়িতে জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন আইনজীবী এস এম আব্রাহাম লিংকন। দ্বিতল বাসভবনের বসার ঘর, খাবারের ঘর, সেরেস্তা ঘর এমনকি শোবার ঘরও সাজিয়ে রাখা হয়েছে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের স্মারকের দুই হাজারের বেশি প্রামাণ্য দলিল ও নানা উপকরণ দিয়ে।

জাদুঘরটি দেখতে নানা বয়স-পেশার মানুষ সেখানে ছুটে যান। ঘুরেফিরে দেখেন। পদস্থ কর্মকর্তাসহ দেশের অনেক গুণী ব্যক্তিও আসেন জাদুঘরটি দেখতে।

আব্রাহাম লিংকন মূলত মুক্তিযুদ্ধের গবেষণায় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক দুর্লভ স্মারক সংগ্রহ করেন। এগুলো নিয়ে নিজের বাড়িতে একক প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন জাদুঘরটি। ২০১২ সালের ১২ এপ্রিল যাত্রা শুরু হয়েছিল এর। দীর্ঘ ৯ বছর পর জাদুঘরটি নিজস্ব ঠিকানায় যাচ্ছে। জমিটি দান করেছেন প্রতিষ্ঠাতা নিজেই। এর নকশা করেছেন ঢাকার 'নকশাবিদ' নামে একটি ফার্মের পক্ষে প্রকৌশলী বায়েজীদ মাহবুব খন্দকার। দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

জাদুঘরটিতে রয়েছে বৃহত্তর রংপুর জেলার পাঁচ হাজার ৮৬৫ জন রাজাকারের তালিকা। তাদের ক্ষমা প্রার্থনার দলিল, শান্তি কমিটির সদস্যদের তালিকা, রৌমারী রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কিছু ডামি রাইফেল, ভূরুঙ্গামারী রণাঙ্গনে পাকিস্তানি বাহিনীর ছোড়া বিস্ফোরিত মর্টার শেল, গ্রেনেড-গোলার বাক্স ও নানা দলিল। / কা.ক.

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ