জেলার খবর

হাতিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রবীন্দ্র চন্দ্র দাস
রবীন্দ্র চন্দ্র দাস

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে রবীন্দ্র চন্দ্র দাস (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন বলেন, বৃহস্পতিবার রাতে চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় সসন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।

নিহত রবীন্দ্র চন্দ্র দাস (৪২) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতীশ চন্দ্র দাসের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ