জেলার খবর

গাইবান্ধায় চলছে আধাবেলার হরতাল

গাইবান্ধায় চলছে আধাবেলার হরতাল
গাইবান্ধায় চলছে আধাবেলার হরতাল

গাইবান্ধা জেলা শহরে জুতা ব্যবসায়ী হাসান আলী খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণসহ ৪ দফা দাবি বাস্তবায়নে পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চে’র ডাকে এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

জানা গেছে, হরতালের সমর্থনে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। তা ছাড়া রিকশা-ভ্যান চলাচলেও বাধা সৃষ্টি করছেন হরতাল সমর্থনকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা গেছে তাদের। এ ছাড়া শহরজুড়ে হরতালকারীরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন। এ কারণে শহরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

উল্লেখ্য, সুদের টাকা লেনদেন জেরে গত ৫ মার্চ শহরের জুতা ব্যবসায়ী হাসান আলীকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে আটক রাখেন জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপদফতর সম্পাদক মাসুদ রানা। তাকে উদ্ধারের জন্য ১৫ মার্চ সদর থানায় অভিযোগ করেন হাসানের স্ত্রী বিথী বেগম। পরে পুলিশ মাসুদ রানার বাড়ি থেকে হাসানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু থানা থেকে হাসানকে আবারও মাসুদের জিম্মায় দেয় পুলিশ।

এরপর গত ১০ এপ্রিল মাসুদের বাড়ি থেকে হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুদ রানাসহ তিন জনকে আসামি করে সদর থানায় মামলা করে হাসানের পরিবার। মাসুদ রানা কারাগারে থাকলেও অপর দুই আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ