জেলার খবর

শুক্রবার থেকে রাজশাহীতে কঠোর লকডাউন, সব ট্রেন বন্ধ

শুক্রবার থেকে রাজশাহীতে কঠোর লকডাউন, সব ট্রেন বন্ধ
শুক্রবার থেকে রাজশাহীতে কঠোর লকডাউন, সব ট্রেন বন্ধ

বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শুক্রবার থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এছাড়া মধ্যরাত থেকে রাজশাহীগামী সব ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেল মন্ত্রণালয়।

এতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণের বিস্তার রোধে ১১ জুন শুক্রবার মধ্যরাত হতে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীগামী বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ থাকবে।

এদিকে, শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

লকডাউন চলাকালে রোগীবাহী, আম ও পণ্যবাহী এবং জরুরি সেবা ব্যতীত কোনো ধরনের পরিবহন চলবে না। এসময় সব ধরনের দোকানপাট, মার্কেট, গণজমায়েত বন্ধ থাকবে। এমনকি নগরীতে কোনো ধরনের রিকশা ও অটোরিকশাও চলবে না।

বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। আমরা কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি; কিন্তু সংক্রমণের হার কমেনি। বৃহস্পতিবার রাজশাহীতে পিসিআর মেশিনে শনাক্ত হার ছিলো ৩৮.৩৩ শতাংশ। সেজন্য সর্বসম্মতিক্রমে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউন ১৭ জুন মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।

রাজশাহী নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। নগরবাসীকে অনুরোধ করব তারা যেন ঘরে থাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ