জেলার খবর

টঙ্গীর চুড়ির বস্তিতে আগুন, পুড়ল ২৬০ ঘর

টঙ্গীর চুড়ির বস্তিতে আগুন, পুড়ল ২৬০ ঘর
টঙ্গীর চুড়ির বস্তিতে আগুন, পুড়ল ২৬০ ঘর

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত চুড়ির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বস্তির ২৬০টি বসতঘর ও সাত-আটটি ঝুট গুদাম।

গতকাল শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় অবস্থিত ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন বস্তির আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ২৬০টি বসতঘর ও সাত-আটটি ঝুট গুদাম পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন আজ শনিবার (১২ জুন) সকালে এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

ইকবাল হোসেন বলেন, মধ‌্যরাতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুনে বস্তির ২৬০টি বসতঘর ও সাত-আটটি ঝুট গুদাম পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চুড়ির গুদামে আগুন লাগলে প্রথমে বস্তির বাসিন্দারা বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মধ্যরাতে আগুন লাগায় বস্তির বাসিন্দারা ঘর থেকে কোনো কিছুই সরিয়ে নিতে পারেননি। আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ