সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও মাটিবাহী ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রলির পেছনে থাকা সাত যাত্রী। একপর্যায়ে দুর্ঘটনাকবলিত ট্রলিতে আগুন ধরে গেলে অনেকক্ষণ সেতুর উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর ১৮ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন— নীলফামারির ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার নজরুল ইসলাম (৩৫) এবং একই এলাকার মজনু (৩৩)।
এদিকে দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত পাচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। / এনটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: