জেলার খবর

রাঙামাটিতে গ্রাম প্রধানকে গুলি করে হত্যা

 রাঙ্গামাটি জেলা
রাঙ্গামাটি জেলা

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পাত্তরমনি চাকমা (৬৩) নামের ষাটোর্ধ্ব এক গ্রাম্য প্রধানকে (কার্বারি) গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা।

রোববার (১৩ জুন) দিবাগত রাত পৌনে ৯টার সময় জুড়াছড়ি উপজেলাধীন ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লুলংছড়ি এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

জুড়াছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিসহ থানা পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত পাত্তরমনি চাকমা একটি অস্ত্র মামলার সাক্ষী হিসেবে ছিলেন। চলতি বছরের গত ১৪ মার্চ নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিলো। সেদিনের সেই ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় পাত্তরমনি চাকমা প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। এই সাক্ষীর থাকার কারণেই উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পাত্তরমনিকে গুলি করে হত্যা করে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ