জেলার খবর

অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণীর এক ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের ৭ম শ্রেণীর এক ছাত্রী (১৫) গত ২ জুন পার্শ্ববর্তী বঙ্গেশ্বরদী উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল। একই ইউনিয়নের পূর্ব ভাটদি নামক স্থানে পৌঁছলে সুগন্ধি গ্রামের বাদশা খাঁ-র ছেলে হৃদয় খাঁ (১৮) পাটক্ষেতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে হৃদয় খাঁকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ০৩) এর ৯ (১) ধারায় ১৪ জুন রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি ধর্ষক হৃদয় পলাতক রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আসামি হৃদয়কে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ