জেলার খবর

বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করলেন মেয়র লিটন

বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করলেন মেয়র লিটন
বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করলেন মেয়র লিটন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণারের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

সিটির বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে ১০টি করে মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাসিক মেয়র। এছাড়া সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাস কষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তাঁর স্বজনেরা রাজশাহী সিটি করপোরেশনের হটলাইন-০১৭৫৮-৯০১৯০৩ এই নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতীয় করোনা ভেরিয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পর রাজশাহী মহানগরীতে তীব্র ভাবে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি। জীবন সংকটে মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী মানুষের পাশে থাকতে নির্দেশনাও দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা পুর্নাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন- রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, শিক্ষা ও স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

এছাড়া রাসিকের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাবৃন্দরাও উপস্থিত ছিলেন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ