জেলার খবর

কসবায় পিকআপ ভ্যানের ধাক্কায় এসআই নিহত

কসবা, ব্রাহ্মণবাড়িয়া
কসবা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোস্তফা কামাল (৫৭) নামের এক উপ পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা এলাকার মৃত হাজী আলী আজমের ছেলে। তিনি কসবা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শহীন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে মোস্তফা কামাল কসবা উপজেলার কালামুড়িয়া গ্রামে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর ভাবে আহত হন।

এ সময় তাকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্রেক্স নেওয়া হলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মির্জা মুহাম্মদ সাইফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোস্তফা কামালকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তার মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে।পাশাপাশি তার ডান পায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। দীর্ঘ এক ঘণ্টা জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ