জেলার খবর

বাসের ধাক্কায় সড়কেই ঝরলো ৩ প্রাণ

কুমিল্লা
কুমিল্লা

শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় কুমিল্লায় প্রাইভেটকার আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোকানন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানী ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষ হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ