জেলার খবর

বাসায় ফিরেছেন ইসলামি বক্তা আবু ত্ব-হা

ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান
ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান

বাসায় ফিরেছেন নিখোঁজ হওয়া আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। এসময় আদনানের সঙ্গে চারজনকে পাওয়া গেছে। ভোরে ফজরের নামাজের শেষে সে তার রংপুরের বাসায় ফেরে বলে জানান ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

শুক্রবার (১৮ জুন) এ তথ্য জানায় রংপুর থানার ওসি। তবে কোথায় কিভাবে সন্ধান পাওয়া গেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি নিখোঁজ হওয়ার পর রংপুর সদর থানায় একটি জিডি করেন তার মা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা বলেছেন।

বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে তিন সঙ্গীসহ নিখোঁজ হন ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। তার খোঁজ চেয়ে শুক্রবার (১১ জুন) বিকেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা আজেদা বেগম। শুক্রবার (১১ জুন) বিকেলে নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে তিনি রংপুর কোতোয়ালি থানায় এই জিডি করেন।

সেদিন তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে আদনান সাভারে যাচ্ছেন বলে মাকে জানায়। এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী হাবিবা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের। এ সময় তিনি ঢাকার গাবতলীতে আছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ ছিল আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাদের বাড়ি রংপুরের সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকায়। তবে ত্ব-হা তার স্ত্রী এবং দেড় বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। আদনান অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে গিয়ে জুমার খুতবা দিতেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ