জেলার খবর

বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

শিবগঞ্জ উপজেলা, বগুড়া
শিবগঞ্জ উপজেলা, বগুড়া

বগুড়ায় বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা ও বাসের ১৫ জন যাত্রী।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টায় বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) একটি বাসের সাথে বগুড়াগামী একটি সিএনজি চালিত অটোরিকশার (বগুড়া-থ- ১১-১৭৪১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হন। নিহত তিনজনই ছিলেন অটোরিকশার যাত্রী। বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি উল্টে যায়। এতে আরও ১৫ জন আহত হন।

স্থানীয়রা জানান, একজন সিজারিয়ান মা তার সদ্য প্রসূত শিশু সন্তান নিয়ে অটোরিকশা যোগে বগুড়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সাথে ছিলেন নিহত ওই শিশুটির নানী। তিনিও মারা গেছেন। দুর্ঘটনার পর খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে ও শিবগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে সহযোগীতা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত ১০জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ