খুলনায় করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনা আক্রান্ত হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (১৯ জুন) সকালে এ খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৫ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মারা যাওয়া আটজন হলেন- খুলনার রূপসার আবুল হোসেন (৬০), নগরীর লবণচরা এলাকার শাহজাহান (৪৯), যশোরের কেশবপুরের মিজানুর রহমান (৫৮), কেশবপুরের আলেয়া (৬০), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১), কলারোয়ার আব্বাস গাজী (৬২), কালীগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫)।
শুক্রবার (১৮ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ৪৪৮ জনের মধ্যে ১৭১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। / ভোকা