জেলার খবর

রংপুরের পীরগাছায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরের পীরগাছায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রংপুরের পীরগাছায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরের পীরগাছায় আদুরী বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ি (শাল্লাপাড়া) গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের রমজান আলীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদুরী বেগম দীর্ঘদিন থেকে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বরে প্রায়ই কথা বলতেন। কিছুদিন আগে বিষয়টি তার স্বামী রমজান আলীর নজরে আসে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। ঘটনার দিন শুক্রবার বিকেলে আবারও পরকীয়া সন্দেহে আদুরী বেগমের সঙ্গে ঝগড়া হয় স্বামী রমজান আলীর।

এরই জেরে রাত সাড়ে ৯টার দিকে আদুরী বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানান স্বামীর বাড়ির লোকজন। পরে পীরগাছা থানা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১টার দিকে আদুরী বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ