জেলার খবর

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১৫

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১৫
বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১৫

বগুড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও সিএনজির ১৫ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মহাস্থান বড় ব্রিজের অদূরে হাতিবান্ধা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধার সাঘাটা থেকে বগুড়াগামী সিএনজি (বগুড়া-থ-১১-১৭৪১) ওই স্থানে পৌঁছালে রংপুরগামী আহসান এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) বাসটি সিএনজিকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে সামনের দিক থেকে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান। তারা হলেন মো: আশরাফ আলী (৫০) ও মোছা: পারুল বেগম (৪৫), তাদের বাড়ি বগুড়া সদরের বারপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিক্যালে নেয়ার পথে সিএনজিতে থাকা দুমাস বয়সের শিশু রেজওয়ান মারা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ