জেলার খবর

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নরসিংদী
নরসিংদী

নরসিংদী সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৯ জন। উপজেলার সাকুরার মোড় এলাকায় পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কে গতকাল শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলো সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার আবদুর রশিদের স্ত্রী রুবি আক্তার (৩৩), তাঁর মেয়ে রাইমা খান (৫) ও ভাতিজা সাদেক খান (৮), কাদির মিয়ার স্ত্রী সামসুন্নাহার (৬০) ও রোকেয়া বেগম (৫২)।

পুলিশ ও আহত ব্যক্তিরা জানিয়েছে, গতকাল শনিবার সকালে একটি মাইক্রোবাসে করে ১৪ জন সাভারের আশুলিয়ার জিরাবো এলাকা থেকে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিল। ওই ১৪ জন একে অপরের আত্মীয়। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত শেষে জাফলং বেড়াতে যায় তারা। সেখান থেকে তারা আশুলিয়ায় নিজেদের বাড়ি ফিরছিল। মাইক্রোবাসটি নরসিংদীর সাকুরা মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে রুবি আক্তার ও তাঁর মেয়ে রাইমা মারা যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার আগেই শিশু সাদেকের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চারজনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে সামসুন্নাহার ও রোকেয়া বেগম নামের দুই নারীর মৃত্যু হয়। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ