জেলার খবর

ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ
মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ বলেন, ট্রাকটি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল। ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সেলিম (২১) নিহত হন।

গুরুতর আহত সবুজকে (২০) মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্তুকে (১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তারা মারা যান।

নিহতদের বাড়ি মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপারা গ্রামে।

পুলিশ জানায়, সেলিমের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটির চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ