জেলার খবর

শিবচরে নির্বাচনী সহিংসতায় শ্রমিকলীগ নেতা নিহত

শিবচর উপজেলা, মাদারীপুর
শিবচর উপজেলা, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত আবু বকর ফকির (৪২) মারা গেছেন। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ১০ টায় ঢাকার আসগরআলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আবু বকর ফকির মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের খালেক ফকিরের ছেলে। সে মাদবরেরচর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি নির্বাচনে সদস্য পদে বিজয়ী আজিজুল সরদারের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাদবরেরচর ইউপি নির্বাচনের আগের দিন গত রবিবার (২৯ জুন) রাতে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী ইউসুফ সরদারের সমর্থকরা সাড়ে সতের রশি এলাকায় প্রচারে যায়। তখন সেখানে প্রতিপক্ষ সদস্য প্রার্থী আজিজুল সরদারের লোকজন ইউসুফ সরদারের সমর্থকদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ সরদারের সমর্থকরা আবু বকরকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আবু বকরকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকার আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মঙ্গলবার রাতে মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ