জেলার খবর

পোশাক শ্রমিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৩

সাভার উপজেলা, ঢাকা
সাভার উপজেলা, ঢাকা

ঢাকার সাভার উপজেলায় এক নারী পোশাকশ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা করেছেন তিনি। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে গত ২২ জুন রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকেরা হলেন তারেক রহমান (২১), রাব্বি (২০) ও অমিত হাসান (২২)। তাঁরা সবাই তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ছাড়া অভিযোগকারী ওই নারী হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

পুলিশ জানায়, গত ২২ জুন রাতে পোশাক কারখানায় কাজ শেষ করে অভিযোগকারী ওই নারীশ্রমিক নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময় ওই নারীর পূর্বপরিচিত দুই যুবক তারেক ও রাব্বী তাঁকে রাস্তা থেকে নিজেদের ভাড়া বাসায় তুলে নিয়ে যান এবং নির্যাতন চালান। ধর্ষণের বিষয়টি কাওকে জানালে ওই নারীকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন অভিযুক্তরা।

পরে ওই নারীশ্রমিক নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করার পর তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগকারী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ