জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • খুলনা বিভাগে ২৩ জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত ১৩২২

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে নতুন করে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে ২৪ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭৭ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৪ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৫ জন। আর বাকি ৯ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জের ৪, তিনজন নওগাঁর এবং বাকি একজন নাটোরের বাসিন্দা। এদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬৫ জন এবং ছাড় পেয়েছেন ৪৩ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২৩। এদের মধ্যে ১৭০ জন করোনা আক্রান্ত রোগী।

তথ্যমতে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে জুন মাসের এ ২৫ দিনের মধ্যে বৃহস্পতিবার (২৪ জুন) সর্বোচ্চ সংখ্যক ১৮ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৪ জুন এবং ২৩ জুন দ্বিতীয় সর্বোচ্চ মারা যান ১৬ জন। আর গত ১২ জুন সর্বনিম্ন ৪ জনের মৃত্যু হয়। কিন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যুর পর ১৪ জনে নেমে এসেছে মৃতের সংখ্যা। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা ৩৫৭।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগেরদিন সর্বোচ্চ ১৮ জন মারা গেলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। কমেনি পজেটিভ রোগীর সংখ্যা। ফলে বৃদ্ধি করা হচ্ছে চিকিৎসার পরিধি। বেড সংখ্যা বর্তমানে ৩৫৭ টি। তবে এ সংখ্যা আরো বৃদ্ধির প্রক্রিয়া চলমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ