জেলার খবর

শিশুকে ধর্ষণের পর হত্যাকাণ্ডে অভিযুক্ত শামীম বন্দুকযুদ্ধে নিহত

গোদাগাড়ী, রাজশাহী
গোদাগাড়ী, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক শিশুকে (১১) ধর্ষণের পর হত্যাকাণ্ডে অভিযুক্ত শামীম পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ ললিতনগর এলাকায় টহলে ছিল। এসময় কয়েকজন দুষ্কৃতকারী পুলিশের উপর হামলা চালালে পুলিশ গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়। শুক্রবার (২৫ জুন) সকালে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তল ও গুলি উদ্ধার করেছে।

পুলিশের ভাষ্যমতে,গত শনিবার রাতে ললিতনগরের গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে (১১) ঘুমাতে যায়। পরদিন ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুজির একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের গাদার নিচে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের যৌনাঙ্গে রক্ত দেখে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এটা নিশ্চিত হয়। ঘটনার পর থেকে তারা এ হত্যাকাণ্ডে জড়িত ও ঐদিন আনোয়ার হোসেনের বাড়ি থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তৎপর হয়। গতকাল ফোন উদ্ধারের পর তারা নিশ্চিত হন শিশু সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার সঙ্গে এই শামীম জড়িত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ