জেলার খবর

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালিহাতী, টাঙ্গাইল
কালিহাতী, টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে দুই ট্রাকের মুখামুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচ জন। আজ রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফায়ারম্যান রুবেল রানা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি আম বোঝাই ট্রাক বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে পৌঁছলে উত্তরবঙ্গগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ময়মনসিংহগামী ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই মারা যান।

গুরুত্বর আহত ট্রাকচালকসহ ৫ জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতারে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ