জেলার খবর

নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে টেকনাফের পাহাড়ে দুই বন্য হাতি

নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে টেকনাফের পাহাড়ে দুই বন্য হাতি
নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে টেকনাফের পাহাড়ে দুই বন্য হাতি

নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের বনাঞ্চলে আশ্রয় নিয়েছে দুইটি বন্যহাতি। গতকাল শনিবার (২৬ জুন) বিকালে হাতি দুইটি বাংলাদেশে চলে আসে।

পাঁচ ঘণ্টা পর সন্ধ্যার দিকে হাতি দুইটি উদ্ধার করে পাহাড়ের ভেতরে ঢুকিয়ে দেয় এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। এই টিমের নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, সহকারী বন সংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার ও মো. মনিরুজ্জামান ও বন পাহারাদাররা।

স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবে মিয়ানমার থেকে নাফ নদ পাড়ি দিয়ে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় চলে আসে হাতি দুইটি। পরে বনে ঢোকার চেষ্টা করলে মানুষ চিৎকার দেয়। মানুষের চিৎকারে নাফ নদীর প্যারাবনে ছোটাছুটি করছিল হাতি দুইটি।

এ বিষয়ে জেলা দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, বিকাল থেকে টেকনাফ সীমান্তের নাফ নদীর প্যারাবনে দুইটি মা হাতি ছোটাছুটি করছিল। পাঁচ ঘণ্টা পর সন্ধ্যায় উদ্ধার করে হাতি দুইটিকে পাহাড়ের ভেতরে দিয়ে আসা হয়। এর আগে গত বছর আগস্ট মাসে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে আরও একটি হাতি এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. এনাম বলেন, বিকালে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে দুইটি মা হাতি। প্যারাবনের ঢোকার সময় মানুষের তাড়া খেয়ে হাতি দুইটি পালিয়ে যায়। পরে পৌরসভার জালিয়া পাড়া এক নম্বর স্লুইস গেইট থেকে হাতি দুইটি উদ্ধারের খবর শুনেছি। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ