সাতক্ষীরায় করোনাভাইরাসের শনাক্তের হার কমলেও মৃত্যুর হার কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৬৬ জন এবং করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন ৩২২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ। জেলায় আজ রোববার (২৭ জুন) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৪ জন।
এ ছাড়া জেলায় বর্তমানে ৮৬২ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে ২৭ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৭ জন বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। / আরটিভি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: