জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক-হেলপার নিহত

চান্দিনা, কুমিল্লা
চান্দিনা, কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাগুর পশ্চিমপাড়া (মালাগাজি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বাসের চালক নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সালেহ আহমেদ জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি চান্দিনার বাগুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে। খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় বাসের চালক-হেলপারসহ আহত যাত্রীদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক ও হেলপারকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক জানান, এ ঘটনায় আহত ৫ যাত্রীর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৩ যাত্রী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ