জেলার খবর

নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গুরুদাসপুর, নাটোর
গুরুদাসপুর, নাটোর

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর তৌহিদ নামে তিন বছরের এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার সাহাপুরে নানার বাড়ি বেড়াতে এসে শিশুটি গতকাল সোমবার নিখোঁজ হয়।

আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের পাশে গুমনাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা। তৌহিদ খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের জুয়েল রানার ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত তিনদিন আগে শিশু তৌহিদ তার মায়ের সাথে সাহাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গতকাল সোমবার দুপুরে সে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনরা আশপাশের ডোবা, নালা ও নদীতে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের খেয়া নৌকা পারাপারের মাঝি গুমানি নদী দিয়ে একটি শিশুর মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন তিনি। পরে তারা গুরুদাসপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এসময় শিশুটির আত্মীয়-স্বজন মরদেহটি শিশু তৌহিদের শনাক্ত করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আব্দুল রাজ্জাক। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ