জেলার খবর

মাদক ব্যবসা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

নারায়নগঞ্জ
নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদেরকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ জুন) রাতে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, চাষাঢ়া মাদকের স্পটটি পরিচালনা করতো মানিক ও শামীম। ব্যবসাটি নিয়ন্ত্রণে নিতে ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ তাদেরকে মারধর করে। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এর এক পর্যায়ে গত রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর হামলা চালায়।

এসময় অজ্ঞাত পরিচয় যুবকসহ চারজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে একজনের মৃত্যু হয়। আহত জুয়েল, সোহাগ ও জামানকে আশঙ্কাজনক অবস্থায় ঢকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ