জেলার খবর

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে হত্যা
সীমান্তে হত্যা

পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত ঐ ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গতকাল রিফাত হোসেনসহ ৮-১০ জনের গরু পারাপারকারী একটি দল শংলী নদী পার হয়ে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার ও ১ নম্বর সাবপিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়।

এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদরে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে রিফাত গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকে। পরে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ