জেলার খবর

৩ ছেলে মিলে হত্যা করলো বাবাকে

গোলাপগঞ্জ, সিলেট
গোলাপগঞ্জ, সিলেট

সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তিন ছেলে। শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের এক নম্বর পরগনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোঁতা মিয়ার (৫৫) বাড়ি পরগনা গ্রামে।

জানা যায়, পরগনা এলাকা থেকে তোঁতা মিয়া ফেরার পথে তিন ছেলে মাসুম আহমদ, রাকিব আহমদ ও তানিম আহমদ মিলে দেশি অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, সম্পত্তির লোভে তিন ছেলে মিলে তাদের বাবাকে হত্যা করেছেন। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ