ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনা আক্রান্ত হয়ে এবং সাত জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা মধ্যে ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান জেলার গফরগাঁওয়ের এলাচি খাতুন (৭০) ও আফাজ উদ্দিন (৬৫)।
এছাড় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও সাত জন। তারা হলেন- নেত্রকোনার আটপাড়ার সিদ্দিকুর রহমান (৬৫), গফরগাঁওয়ের মো. ইকবাল হোসেইন (৪৫), ফুলপুরের রোখসানা আক্তার (৩৫), ঈশ্বরগঞ্জের নিয়ামুল কবির (২৬), জামালপুরের ইসলামপুরের আম্বিয়া খাতুন (৫৭), মেলান্দহের মোমেনা আক্তার (৩৫) ও নেত্রকোনার কলমাকান্দার আমেনা খাতুন (৬০)। / সম
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: