ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারায় আব্দুস ছালাম (৪৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ(শনিবার) সকালে দাঁতমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় বেতুয়া কাঞ্চনা খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুস ছালাম ওই এলাকার মৃত শেখ আহমদের পুত্র।
জানা গেছে, দুই সন্তানের জনক আব্দুস ছালাম একজন ওমান প্রবাসী। গত দুই মাস আগে তিনি দেশে ছুটিতে আসেন। এরমধ্যে বৃহস্পতিবার রাত ১টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান। আজ সকালে কাঞ্চনা খালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দীন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ মৃত্যু নিয়ে তার স্ত্রী-সন্তানদের সাথে কথা হয়েছে, কারো অভিযোগ নেই বলে জানায় পুলিশ। এব্যাপারে, মামলা দায়ের করা হয়। / জন